৪৯তম (বিশেষ) বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর MCQ Type লিখিত পরীক্ষার সময়সূচি

৪৯তম (বিশেষ) বি.সি.এস. পরীক্ষা-২০২৫ এর MCQ Type লিখিত পরীক্ষার সময়সূচি

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিসিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী ১০ অক্টোবর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বুধবার (১০ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।




Advertisement
Home