জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমপিইডি ২য় সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমপিইডি ২য় সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের মাস্টার্স অব ফিজিক্যাল এডুকেশন (MPED) ২য় সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শেষ হবে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার ডেটা এন্ট্রি প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। এ জন্য প্রতিটি কলেজের নিজস্ব Gmail Address থাকতে হবে এবং নতুন কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড প্রয়োজন হবে না। নির্ধারিত ওয়েব ঠিকানা (http://103.113.200.36/PAMS/CollegeLogin.aspx) ব্যবহার করে লগইন করতে হবে।


লগইন শেষে Practical Examiner Entry Option থেকে পরীক্ষকদের তথ্য যুক্ত করতে হবে। কোনো ভুল হলে তথ্য ডিলিট করে পুনরায় যোগ করা যাবে, তবে কনফার্ম করার পর আর কোনো সংশোধন করা যাবে না।


সব তথ্য নিশ্চিত করার পর Download Practical Examiner List অপশন থেকে তালিকা ডাউনলোড করে প্রিন্ট কপি অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিবেদনের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (প্রফেশনাল) শাখায় পাঠাতে হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিঃপরীক্ষক বা অন্তঃপরীক্ষকের নাম একই পরীক্ষাকেন্দ্রে দুইবার এন্ট্রি করা যাবে না। এছাড়া ব্যবহারিক পরীক্ষার নম্বরপত্র ও বিল প্রেরণের পর কোনো প্রকার সংশোধন, সংযোজন বা পরিবর্তন করা যাবে না।


বিস্তারিত ⬇️⬇️




Advertisement
Home