রাকসু’র প্রধান রিটার্নিং অফিসার প্রফেসর ড. মো. সেতাউর রহমান স্বাক্ষরিত রাজশাহী বিশ্ববিদ্যালয় হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় সহসভাপতি (ভিপি) সহ সাতজন প্রার্থীর নাম বাতিল করা হয়েছে। তবে আগামীকাল (বৃহস্পতিবার) তারা প্রার্থিতা ফেরতের জন্য আবেদন করতে পারবেন।বাতিল হওয়া সাতজন প্রার্থী হলেন-
- সহসভাপতি (ভিপি) প্রার্থী: সাগর আহমেদ মিয়া
- সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী: আশিকুর রহমান
- পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক: শাহীন আলম
- বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক: রিচার্স চাকমা
- কার্যনির্বাহী সদস্য: সুজন চন্দ্র
- সিনেট সদস্য: মারুফ হোসেন জেমস ও
- মো. ওমর ফারুক সাফীন আজমী
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৬০ জন প্রার্থী এবং সিনেটের ৫টি ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রাথমিকভাবে সাতজনের প্রার্থিতা বাতিল হওয়ায় মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জনে।প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, “বিভিন্ন কারণে সাতজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে—যেমন ব্যাংক রশিদ, স্বাক্ষর বা ছবি অনুপস্থিতি, ডোপ টেস্ট রিপোর্ট নেই। তবে আগামীকাল তারা প্রার্থিতা ফেরতের জন্য আবেদন করতে পারবে। গ্রহণযোগ্য হলে প্রার্থিতা পুনর্বিবেচনা করা হবে।
প্রার্থীদের প্রাথমিক তালিকা ⬇️⬇️