জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বিকালে এ ফল প্রকাশ করা হয়।


সারাদেশে ৩৪২টি কেন্দ্রে ৮৮০টি কলেজের ৩১টি বিষয়ে মোট ৩ লাখ ৪৩ হাজার ১৪৬ জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৯৩.১৮%।


পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (BA & BSS http://results.nu.ac.bd/ এবং B.Sc, BBA & B.Music Result: https://results.nubd.info/)-এ পাওয়া যাবে।


জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।



Advertisement
Home