বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে "Innovative Energy Infrastructure: Shaping a Clean and Affordable Future for Bangladesh" শীর্ষক একটি সিম্পোজিয়াম। নবীন উদ্ভাবনী শক্তি অবকাঠামো: বাংলাদেশের জন্য একটি পরিচ্ছন্ন ও সাশ্রয়ী ভবিষ্যৎ গড়ে তোলা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের যৌথ উদ্যোগে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সচিব এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর চেয়ারম্যান মো. ওয়াহিদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং বিইপিআরসি এর সদস্য ড. মো: রফিকুল ইসলাম।
সিম্পোজিয়ামে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, বিইপিআরসি এর পরিচালক (ইনকিউবেশন) জসিম আহমেদ এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সবুজ আহমেদ।
এছাড়াও আরও বক্তব্য রাখেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরাফাত ইসলাম প্রান্ত। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।