চাকসু নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির

চাকসু নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ক্যাম্পাসের জারুল তলায় এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম এ ঘোষণা দেন।

‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ শীর্ষক প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী করা হয়েছে ইতিহাস বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ইব্রাহীম হোসেন রনিকে। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য বিষয়ক সম্পাদক ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব, আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নাম ঘোষণা করা হয়েছে সাজ্জাদ হোসেন মুন্নাকে।

চাকসু ও হল সংসদের নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার।

মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত চাকসুর ২৬টি পদে মোট ৫২৮টি মনোনয়নপত্র জমা হয়েছে। এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মোট ৬৩৪ জন মনোনয়ন দিয়েছেন।




Advertisement
Home