২১ ডিসেম্বর শুরু অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা

২১ ডিসেম্বর শুরু অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা

চলতি বছরের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ২১ ডিসেম্বর। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, ২১ ডিসেম্বর বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং ২৪ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পাঁচটি বিষয়ে চারটি পত্রে মোট ৪০০ নম্বরে এই পরীক্ষা নেওয়া হবে। সরকারি ও বেসরকারি স্বীকৃতিপ্রাপ্ত স্কুলের অষ্টম শ্রেণির ২৫ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।




Advertisement
Home