২৭তম বিসিএস এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের নির্দেশনা পিএসসির

২৭তম বিসিএস এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহের নির্দেশনা পিএসসির

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় জানিয়েছে, কমিশন কর্তৃক ২৭তম বিসিএস এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রবেশপত্রের জন্য কমিশনে আবেদনকারী প্রার্থীরা www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে login করে প্রবেশপত্র সংগ্রহ করবে।    

প্রবেশপত্রে প্রয়োজনীয় তথ্য না থাকলে প্রার্থীদের Profile Update করে তাৎক্ষণিকভাবে তথ্য Submit করতে হবে। পরবর্তীতে USER ID ও Password এর মাধ্যমে login করে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। তথ্য পূরণের পর প্রার্থীর USER ID ও Password টেলিটক থেকে প্রার্থীর মোবাইল নম্বরে প্রেরণ করা হবে।




Advertisement
Home