জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ২য় বর্ষ পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে, ২০২৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল আজ বিকাল ৪:০০টায় প্রকাশ করা হয়েছে।


রবিবার (২৪ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পরীক্ষার্থীরা তাদের ফলাফল www.nu.ac.bd/results ওয়েবসাইট থেকে জানতে পারবেন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রকাশিত ফলাফলে কোনো অসঙ্গতি বা ভুলত্রুটি থাকলে সংশোধন বা ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে।



Advertisement
Home