৬০০ নম্বরে মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে

 ৬০০ নম্বরে মাদ্রাসার ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসাগুলোয় অধ্যয়নরত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ছয় বিষয়ে মোট ৬০০ নম্বরের বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ২১, ২২, ২৩, ২৪, ২৮ ও ২৯ ডিসেম্বর।

পরীক্ষা ছয়টি বিষয়ে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো: ১. কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, ২. আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, ৩. বাংলা, ৪. ইংরেজি, ৫. গণিত, ৬. বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান।


প্রতিটি বিষয়ে পূর্ণ নম্বর ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবে। তবে প্রতিটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। পরীক্ষার বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।



Advertisement
Home