কুমিল্লা বোর্ডের এসএসসি ২০২৫: মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি তালিকা প্রকাশ

কুমিল্লা বোর্ডের এসএসসি ২০২৫: মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি তালিকা প্রকাশ

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড জানিয়েছে, ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রাপকদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই বৃত্তি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত দুই বছরের জন্য প্রদান করা হবে।


মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম ও কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নূরুন্নবী আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


মেধাবৃত্তি প্রাপকদের মাসিক বৃত্তি ৬০০ টাকা এবং বার্ষিক বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় অনুদান ৯০০ টাকা। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩৫০ টাকা এবং বার্ষিক ৪৫০ টাকা অনুদান পাবেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির পাশাপাশি সদাচরণ, নিয়মিত উপস্থিতি এবং সন্তোষজনক পাঠোন্নতি নিশ্চিত করতে হবে। উচ্চমাধ্যমিক শ্রেণিতে অনুমোদিত প্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তি প্রদানযোগ্য হবে না।


শিক্ষার্থীরা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে বৃত্তি গ্রহণযোগ্য হবে না। বৃত্তি বিতরণ G2P পদ্ধতিতে শিক্ষার্থীর ব্যাংক হিসাবে করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীর পাঠোন্নতির সার্টিফিকেট যাচাই করে বৃত্তি বিতরণ নিশ্চিত করবেন। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়ন করবেন এবং কোনো শিক্ষা প্রতিষ্ঠান মাসিক বেতন দাবি করতে পারবে না।


বৃত্তির মেয়াদ ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত। বোর্ড যে কোনো কারণে বৃত্তি বাতিল বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বৃত্তি প্রদানের পূর্বে শিক্ষার্থীদের লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করবেন যে তারা বোর্ডের নিয়ম মেনে চলবে এবং প্রয়োজনে বৃত্তির অর্থ ফেরত দেবে।



Advertisement
Home