জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮ সংশোধনী প্রস্তাব প্রকাশ, মতামত আহ্বান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন ২০১৮ সংশোধনী প্রস্তাব প্রকাশ, মতামত আহ্বান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮ সংশোধনের জন্য প্রস্তাবিত খসড়া জনমতের জন্য উন্মুক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত সংশোধনী বিষয়ে মতামত পাঠাতে আহ্বান জানানো হয়েছে।


বুধবার, ১২ আগস্ট ২০২৫ তারিখের আন্তঃমন্ত্রণালয় সভায় প্রস্তাব অনুমোদনের পর বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮–এর প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব কার্যবিবরণীর মাধ্যমে অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত সংশোধনী শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে।


জনসাধারণকে উক্ত সংশোধনী বিষয়ে মতামত প্রদানের আহ্বান জানানো হয়েছে। প্রকাশের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে মতামত পাঠাতে হবে। মতামত প্রেরণের ঠিকানা: govt.sec2@moedu.gov.bd



Advertisement
Home