ঢাবিতে বোর্ড বৃত্তির আবেদন শুরু ৭ সেপ্টেম্বর

ঢাবিতে বোর্ড বৃত্তির আবেদন শুরু ৭ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ১ম বর্ষে ভর্তিকৃত এবং বোর্ড বৃত্তিপ্রাপ্ত (এইচএসসি/আলিম-২০২৪) শিক্ষার্থীদের জন্য বোর্ড বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ৭ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে বোর্ড বৃত্তির আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ের বৃত্তির ওয়েবসাইটhttps://studentscholarship.du.ac) গিয়ে।


আবেদনের সঙ্গে শিক্ষার্থীদের কলেজ থেকে প্রাপ্ত প্রত্যয়নপত্র, বোর্ডের গেজেটের কপি (যেখানে নাম চিহ্নিত থাকবে), এইচএসসি/আলিম মার্কশিটের কপি, শিক্ষার্থীর নিজ নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টের MICR চেক পাতার ছবি বা ব্যাংক স্টেটমেন্টের ছবি আপলোড করতে হবে।

বৃত্তির অর্থ উত্তোলনের জন্য শিক্ষার্থীর নামে ১৩–১৭ ডিজিটের অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বিকাশ, নগদ, শিওরক্যাশ ইত্যাদি মোবাইল আর্থিক সেবার অ্যাকাউন্ট গ্রহণযোগ্য হবে না।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে আবেদন জমা না দিলে বৃত্তি প্রদান করা সম্ভব হবে না। আবেদন সম্পন্ন করার পর অব“Submit to Scholarship” বাটনে ক্লিক করে আবেদন নিশ্চিত করতে হবে।

অনলাইনে আবেদন সংক্রান্ত সমস্যা হলে 01581-846500 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।শ্যই .bd/ে (



Advertisement
Home