নিশ্চয়ন না করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে একাদশে ভর্তির সুযোগ

নিশ্চয়ন না করলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে একাদশে ভর্তির সুযোগ

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নিশ্চয়ন/সিলেকশন হওয়া সত্ত্বেও যারা কোটাজনিত সমস্যা, দূরত্ব কিংবা পছন্দের কলেজ না পাওয়ার কারণে ভর্তি হবে না, তাদের নিশ্চয়ন/মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে (অটো) বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমের ৪র্থ ধাপে আবেদন করার সুযোগ দেওয়া হলে এ ধরনের শিক্ষার্থীরা পুনরায় আবেদন করতে পারবেন। এছাড়া যারা কোনো কলেজে ভর্তি হয়নি, আবেদন করেও কলেজ পায়নি বা কলেজ পেয়েও নিশ্চয়ন করেনি, তারাও পরবর্তী ধাপে আবেদন করতে পারবে।



Advertisement
Home