হারানো এনআইডি পুনঃপ্রাপ্তিতে জিডি শর্ত বাতিল

হারানো এনআইডি পুনঃপ্রাপ্তিতে জিডি শর্ত বাতিল

হারানো বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র পুনরায় পেতে আর সাধারণ ডায়েরি (জিডি) জমা দিতে হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (বৈধ ও সঠিকতা যাচাই) মুহাঃ সরওয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


নাগরিকদের দুর্ভোগ কমানো এবং এনআইডি সেবা সহজীকরণের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের অনুমোদনের পর এ বিধান বিলুপ্ত ঘোষণা করা হয়। এর ফলে এখন থেকে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার সময় জিডি দাখিল করতে হবে না।




Advertisement
Home