ঢাবি ক্যাম্পাসে এখন সবার চোখ এলইডি স্ক্রিনে—ডাকসু ভোট গণনা শুরু

ঢাবি ক্যাম্পাসে এখন সবার চোখ এলইডি স্ক্রিনে—ডাকসু ভোট গণনা শুরু

দীর্ঘ প্রতীক্ষার পর শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।


সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে নির্বাচনী কর্মকর্তারা জানান, রাত ১২টার আগেই ফলাফল ঘোষণা করা হবে।


স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনার দৃশ্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। বিকেল পৌনে ৫টার দিকে কেন্দ্রগুলোর বাইরে স্থাপিত এলইডি স্ক্রিন চালু হলে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সবাই চোখ রাখেন স্ক্রিনে ভেসে ওঠা ফলাফলের দিকে।


ভোট শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোর সামনে প্রার্থী ও শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। ফল নিয়ে চলছে জল্পনা-কল্পনা—কে জিতবেন তা দেখার অপেক্ষায় উৎসুক সবাই।


তবে নিয়ম অনুযায়ী, ভোট গণনার সময় নির্বাচনী কর্মকর্তা ও পোলিং এজেন্ট ছাড়া অন্য কারও ভেতরে প্রবেশের অনুমতি নেই। গণনার সময় কেউ বাইরে বের হতেও পারছেন না।



Advertisement
Home