৩০ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ

৩০ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ

বেসরকারি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটির পরিবর্তে নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠন না করলে প্রতিষ্ঠানপ্রধানকে দায়ী করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।


আজ সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী যেসব প্রতিষ্ঠানে এডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে অথবা চলমান রয়েছে, সেগুলোর নিয়মিত কমিটি আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে গঠন করতে হবে।


যেসব প্রতিষ্ঠানে এখনো এডহক কমিটি গঠন হয়নি, তাদেরকে আগামী ১৫ দিনের মধ্যে এডহক কমিটি গঠন করে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।


এতে আরও বলা হয়, ১ ডিসেম্বর ২০২৫ থেকে সব এডহক কমিটি বিলুপ্ত হবে। নির্ধারিত সময়ে কমিটি গঠন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



Advertisement
Home