বিইউপিতে এলএলএম প্রোগ্রামের পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিইউপিতে এলএলএম প্রোগ্রামের পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এলএলএম (প্রফেসর) প্রোগ্রামের মে-আগস্ট ২০২৫ সেশনের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।


আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিইউপির পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হুমায়ুন কবির ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলএলএম (প্রফেসর) ২০২৪-২০২৫এ, ২২তম ব্যাচ (৩য় ত্রৈমাসিক), এলএলএম (প্রফেসর) ২০২৪-২০২৫বি, ২৩তম ব্যাচ (২য় ত্রৈমাসিক) এবং এলএলএম (প্রফেসর) ২০২৪-২০২৫সি, ২৪তম ব্যাচ (১ম ত্রৈমাসিক)-এর মে-আগস্ট ২০২৫ সেশনের চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।



Advertisement
Home