ফেসবুকে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানালেন জিএস প্রার্থী হামিম

ফেসবুকে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানালেন জিএস প্রার্থী হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানিয়েছেন জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম।


আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত আড়াইটার দিকে প্রার্থী নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।


জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম তার স্ট্যাটাসে লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন- এটিই তাদের রায়, তবে এই রায়কে আমি সম্মান জানাই। আমি শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। আজকের ভোটানুষ্ঠান সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলেও কয়েকটি কেন্দ্রে অনিয়ম দেখা গেছে।”


তিনি আরও লিখেছেন, “যাই হোক, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ- আমি বরাবরই আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় ঋণী। আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং যতদিন থাকব, আপনাদের পাশেই থাকব।”


উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।



Advertisement
Home