আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) ২০২৫-২০২৬ অর্থবছরে পোস্ট-ডক্টোরাল, পিএইচডি, এমফিল, ফেলোশিপ ও পেশাগত ক্যাটাগরিতে গবেষণা বৃত্তির জন্য আবেদন আহ্বান করেছে। আবেদন ফরম ও নির্দেশিকা আমাইয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
রবিবার, ১০ আগস্ট ২০২৫, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি আজ রবিবার ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট জানিয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরে গবেষণা বৃত্তির জন্য উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। গবেষণা নীতিমালা ২০২২ অনুযায়ী পোস্ট-ডক্টোরাল, পিএইচডি, এমফিল, ফেলোশিপ ও পেশাগত ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। আগ্রহীরা আমাইয়ের ওয়েবসাইট (www.imli.gov.bd) থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫।